প্রযুক্তি অনেকটাই এগিয়েছে। সেদিন বোধহয় আর দূরে নয় যেদিন জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন আর ফিকশন থাকবে না, রিয়েলিটি হয়ে যাবে। প্রযুক্তি এমন এগিয়েছে যে ফেরিওয়ালা পর্যন্ত আর অ্যানালগ নেই, ডিজিটাল হয়ে গিয়েছে। সেরকমই এক ফেরিওয়ালা হলো iferi.com। আইফেরি অর্থাৎ ইন্টারনেট এই ফেরিওয়ালাকে ঘরে বসে নেটে অর্ডার করলে বাসার দরজায় পণ্য পৌঁছে দেয়। জামা-কাপড়, ব্যাগ, বোঁচকা থেকে শুরু করে একদম অত্যাধুনিক ডিজিটাল সব পণ্যের সমাহার আছে তাদের ঝুড়িতে। তাদের ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র একটা খোঁচাই যথেষ্ঠ। বাদবাকি দায়িত্ব আইফেরির। কিছুদিন আগে দুবাইয়ে এক প্রযুক্তি সম্মেলন হয়ে গেল। সেখানে অন্যতম আকর্ষণ ছিল থ্রিডি প্রিন্টার। এ প্রিন্টার শুধু কতগুলো লেখা বা ছবিই শুধু প্রিন্ট করতে পারে তা নয় বরং ঘরবাড়ির মডেল প্রিন্ট দিতে বললে একদম পার্ট বাই পার্ট কাগজ দিয়ে বাড়ি তৈরি করে বের করে দেয়। অবাক লাগে তাই না? বাড়িঘর যখন প্রিন্ট দিয়ে বের করা যাচ্ছে তখন কয়েকদিন পর চাল-ডাল, শাকসবজি যে প্রিন্ট দিয়ে বাজার থেকে বাসায় আনা যাবে না তার গ্যারান্টি কী? যতদিন তা সম্ভব হচ্ছে না ততদিন আছে iferi.com।
Iferi.com এর ওয়েবপেইজটি ঘুরে দেখলেই জানা যাবে হরেক রকম পণ্যের সমাহারের কথা। কি নেই সেখানে? তরুণ-তুর্কিদের জন্য ট্রাভেল ব্যাগ, টি-শার্ট, প্রিয় দলের জার্সি, স্লিপিং ব্যাগ, ছাতা- সব। আর কি তার ভ্যারাইটি। iferi কর্তৃপক্ষ বোধহয় অ্যাডভেঞ্চার বড্ড ভালোবাসে। তাই অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য তাদের রয়েছে বড়সর এক আয়োজন। শীত,গ্রীষ্ম, বর্ষায় শ্রীমঙ্গলের লাউয়াছড়া জঙ্গল কিংবা বান্দরবানের নাফাখুমে অভিযান চালানোর জন্য iferi.com এ প্রায় সবকিছুই পাওয়া যাবে। তাঁবু খাটিয়ে জঙ্গলের ভেতরে রাত কাটানো কিন্তু অনেক অ্যাডভেঞ্চারপ্রেমীরই স্বপ্ন। শুধু তাই নয়। বনেবাঁদারে ঘুরে বেড়ানোর সময় বিদ্যুৎ তো পাওয়া যাবে না। তাই এখানে রয়েছে চার্জার এবং সোলার লাইট, পোর্টেবল মোবাইল চার্জার। এমনকি দিনে সূর্য থেকে মোবাইল চার্জারকে চার্জ দেয়ার অভিনব যন্ত্রের সন্ধানও এখানে মিলবে। অ্যানালগ তাঁবু আর গাট্টি-বোঁচকার সাথে ডিজিটাল সোলার চার্জারের কি অপূর্ব সম্মিলন।
দেশের তরুণ সমাজ এখন সাইকেলের দিকে ঝুঁকছে। ফিটনেস এবং যানজট এড়ানো উভয়েই সম্ভব সাইক্লিং এর মধ্য দিয়ে । আর ফ্যাশন তো রয়েছেই। সেজন্যেই সাইকেলের যাবতীয় পার্টসের সম্ভার রয়েছে আইফেরিতে। বিভিন্ন ধরণের ফ্রন্ট ও টেইল লাইট, হর্ন, হেলমেট, মাস্ক, ওয়াটার ক্যারিয়ার, মাড গার্ড, স্ট্যান্ড, বাইসাইকেল কম্পিউটার, পাম্পার, টায়ার, ব্রেক শু, গ্লাভস কি নেই! সানন্দে সাইকেল চালানোর জন্য সাইকেল জার্সিও রয়েছে।সবচেয়ে অভিনব যেটি রয়েছে সেটি হলো বাইক কম্পিউটার। কত কিলোমিটার চালানো হলো, কত ক্যালরি খরচ হলো সব হিসেব মিলবে এখানে।
কম্পিউটার পণ্যের তো বিশাল সম্ভার এখানে। প্রচুর মুভি নামিয়েছেন তাই হার্ডড্রাইভ মহা চাপের মুখে। চিন্তা নেই। অর্ডার করুন, বাড়িতে পৌঁছে যাবে পোর্টেবল হার্ডড্রাইভ। ডাটা ট্রাভেলের জন্য রয়েছে উন্নতমানের পেন ড্রাইভ। এছাড়া মাউস, কিবোর্ড, ডিভিডি রাইটার, লেটেস্ট রাইটার-মডেম, হেডফোন, এমপিথ্রি ও এমপিফোর প্লেয়ার, ইউপিএস, আইপিএস, মনিটরসহ আরো অনেক কিছু। iferi.com এ ভিজিট করলেই জানতেই পারবেন।
ফ্যাশন সচেতনরাও খালি হাতে ফিরবেন না কিন্তু। রয়েছে ফ্যাশনেবল সব ঘড়ি ও সানগ্লাস। ক্যাসিওর অরিজিনাল ঘড়ি পাবেন সুলভ মূল্যে। আর বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের প্রথম শ্রেণির রেপ্লিকা ওয়াচও পাবেন। আর বিখ্যাত সব ব্র্যান্ডের রেপ্লিকা সানগ্লাসেরও বড়সর মজুদ রয়েছে। পোষাক ছাড়া তো ফ্যাশনই হয় না। পুরুষদের জন্য রয়েছে হরেক রকম টি শার্ট, পোলো শার্ট (হাফ ও ফুল স্লিভ), ডেনিম জিন্সের প্যান্ট, পাঞ্জাবী ইত্যাদি। মেয়েদের জন্য রয়েছে সালোয়ার কামিজ ও সুন্দর সুন্দর ব্যাগ।
হোম অ্যাপ্লায়েন্সের কথা তো বলাই হলো না। শীত তো এসেই পড়েছে। সেজন্য আইফেরিতেও চলে এসেছে রুম হিটার। আর গৃহস্থালী ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রায় সব ইলেকট্রনিক পণ্যই রয়েছে iferi তে। কফি মেকার, ওয়াশিং মেশিন, টোস্টার, ব্রেড মেকার, ব্লেন্ডার, পোর্টেবল এয়ার কুলার, ভ্যাকুয়াম ক্লিনার, ডিশ ওয়াশার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেক্ট্রিক হিটারসহ নানান পণ্য। আর সবই সুলভ মূল্যে। পরিবহনের চিন্তাও নেই।
ক্রীড়াপ্রেমীরা সারা বছর ধরেই খেলাধুলা করেন। আর শীত তো খেলাধুলার জন্যে আগুনে ঘি ঢালার মতো। এই শীতে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, টেবিল টেনিস খেলার জন্য সকল প্রকার পণ্যই রেডি করেছে আইফেরি। ব্যাডমিন্টনের র্যাকেট, কর্ক, নেট সব। আর ক্রিকেটের প্যাড, গ্লাভস, হেলমেট, ব্যাট। খেলার জন্য স্পোর্টস শু আর বুটও রয়েছে। যারা শরীরকে ফিট রাখার জন্য ব্যায়াম করেন বা করতে চান তাদের জন্য স্লিভলেস ভেস্ট, শর্টস, কেডস, নি ক্যাপ, হ্যান্ড গ্রিপ, পুশ আপ বার তো রয়েছেই।
আইফেরির যাত্রা শুরু হয় ২০১১ সালে। ট্রাভেল ব্যাকপ্যাক এবং তাঁবুর মাধ্যমেই তদের পথচলার প্রারম্ভ। ট্রলি ব্যাগ, লাগেজ, স্মার্ট শোল্ডার ব্যাগ, এক্সিকিউটিভ ব্যাগ, ছেলেমেয়েদের স্কুল ব্যাগের বিক্রয়ের জন্য আইফেরি একটি বিশ্বস্ত নাম। দেশের ভেতরে বা বিদেশে স্বপরিবারে ভ্রমনের জন্য ব্র্যান্ডের লাগেজ ব্যাগগুলো বেশ মজবুত। অফিস কিংবা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য শোল্ডার ব্যাগগুলো কার্যকর।
যারা মাত্র মা-বাবা হয়েছেন কিংবা যাদের বাচ্চা ছোট তাদের সন্তানের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ডায়াপার, গোসল করানোর বেদার, বেবি ক্যারিয়ার, খেলনা, দোলনা, নার্সারি ক্লাসে যাওয়ার ব্যাগ ও ফ্লাস্ক রয়েছে।
শুরু করেছিলাম অ্যাডভেঞ্চার দিয়ে। এবার বডি স্প্রে দিয়ে শেষ করব। আইফেরির বিউটি অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট সেকশনে গেলে পাবেন ইংলিশ ব্লেজার, ডেনিম, এক্স, রেক্সোনার পারফিউম ও বডি স্প্রে। আর ছেলেদের জন্য রেজার ও ট্রিমার তো রয়েছেই।যারা ছোট চুল রাখতে পছন্দ করেন তাদের জন্য হেয়ার ট্রিমারও রয়েছে।
Iferi.com এর অনেক গুণকীর্তন করে ফেললাম। তাদের ওয়েবপেইজ ভ্রমণ করলেই জানতে পারবেন তাদের কথা। একবিংশ শতাব্দীতে আমাদের হাতে সময় খুব কম। অফিস, ব্যবসায় বাণিজ্য করে আসলে কেনাকাটার জন্য সময় বের করা খুব কঠিন। আর রাস্তাঘাটে যানজট তো অসহনীয়। আপনার সময় ও কষ্ট বাঁচাতেই iferi.com এর উদ্ভব। দুই বছরের বেশি সময় ধরে তারা বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে। অর্ডার করুন আর ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করুন। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন। এর পাশাপাশি ক্রেডিট কার্ড ও বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা তো রয়েছেই।
হ্যাপি শপিং।
Showing posts with label আইফেরি. Show all posts
Showing posts with label আইফেরি. Show all posts
Tuesday, December 3, 2013
Friday, November 29, 2013
গণতন্ত্রকে প্যান্ট পরাতে কতদিন লাগবে?
আইফেরি ডট কম একটি অনলাইন ডিপার্টমেন্টাল স্টোর। আপনি অনলাইনে অর্ডার দিবেন উনারা পণ্য আপনার বাসার দরজায় পৌঁছে দিয়ে যাবে। উনাদের ওয়েবসাইটে গেলে দেখা যায় জামা-কাপড়, সাইকেলের পার্টস, হার্ডড্রাইভ, রাউটার, সেন্ট, বডি স্প্রে, ঘড়ি, জুতা-মোজা, সানগ্লাস সবই আছে। সম্প্রতি দেখলাম উনারা খেলাধুলা আর শরীরচর্চার জন্য নানা আইটেম এনেছেন। আমি উনাদেরকে এই লেখার মাধ্যমে অনুরোধ জানাই হরতাল-অবরোধ-বিক্ষোভ-আন্দোলনে ঘর থেকে বের হওয়ার জন্য উনারা যেন কিছু প্রটেক্টিভ গিয়ার আনার ব্যবস্থা করেন। বাসে যাওয়ার সময় মানুষ পুড়ে মারা যাচ্ছে, বার্ন ইউনিটে কাতরাচ্ছে। দয়া করে অতিসত্ত্বর ফায়ার স্যুট, অগ্নি নির্বাপক সিলিন্ডার, বার্ন জেল এসব আপনাদের অনলাইন শপে নিয়ে আসুন। আমরা ঘরে বসে অর্ডার দিয়ে কিনি। আল্লাহ্ না করুন, কখন লাগবে তা তো বলা যায় না। এমনকি আপনারা আমাদের বাসায় পৌঁছে দিতে আসার সময়ে আপনাদের নিজেদেরও লেগে যেতে পারে।
আগুনে পুড়া গেল। এবার আসি ভাঙচুর প্রসঙ্গে। গাড়ি বা বাস চালায় যাচ্ছেন, হৈ হৈ করে এসে কিছু মহান ভাড়াটে দেশপ্রেমিক গণতান্ত্রিক কর্মী এসে গাড়ি-বাস থামিয়ে ভাঙা শুরু করবে। এর জন্য দরকার বুলেটপ্রুফ গ্লাস। অবরোধকারীরা কাঁচে বাড়ি দিবে কিন্তু কাঁচ ভাঙবে না। সবাই হাততালি দিবে। আর যদি বুলেটপ্রুফ গ্লাস সবাই অ্যাফোর্ড করতে না পারে তাহলে তো কাঁচ ভাঙা দেখতে হবে। গাড়ি চালক ও যাত্রীরা যেন কাঁচ এবং পিকেটারের মাইর থেকে রক্ষা পায় সেজন্য পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও গিয়ার আপনারা নিয়ে আসেন। আইফেরির ওয়েবে হরতাল-অবরোধ সেকশনে এগুলোর তালিকা ও ছবি দিয়ে দেন। সাপ্লাই না পেলে চায়নায় ভেন্ডর ঠিক করে অর্ডার দেন। বহুত ফায়দা হবে। মানুষ উপকৃত হবে। আর ভালো দেখে হেলমেট রাখতে কিন্তু ভুলবেন না।

আসল কথা বলা হয় নাই। সেটা হচ্ছে ককটেল। ককটেল যদি গায়ের ওপর বা আশেপাশে পড়ে তাহলে স্প্লিন্টার যেন কোনো সমস্যা করতে না পারে সেজন্য দরকার বোমাপ্রুফ জামা। ফুটবলের জার্সির কালেকশন আপনাদের ভালো। এবার মেহেরবানী করে একটু হরতালের বোমাপ্রুফ জার্সির বন্দোবস্ত করেন।
হরতাল-অবরোধে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয়তো হয় না। অনেক সরকারি অফিসেও হয়তো কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত হতে হয় না। কিন্তু যারা দিনমজুর, যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং যাদের ব্যবসা-বাণিজ্য করতে হয় তাদেরকে জান হাতে করে নিয়েই বের হতে হয় ঘরের বাইরে। আর একেকদিন একেকজনের ভাগে পড়ে লাশ হওয়ার গল্প। মা সন্তানকে ঘর থেকে বিদায় দেন কিন্তু জানেন না তার সন্তান কাজ শেষে বাড়ি ফিরবে কিনা কিংবা ফিরলেও জীবিত ফিরবে কিনা। সাধারণ মানুষের জন্য মহামান্য রাষ্ট্রপতি কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর মতো এসএসএফ, পিজিআর আর পুলিশের এসপিবিএন নাই। তাই পাবলিকের নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। এক পাবলিক আগুনে পুড়লে আরেক পাবলিকই তাকে ঢাকা মেডিকেলে নেয়। আমজনতা যাতে নিজের নিরাপত্তা নিজে নিতে পারে সেজন্য নিরাপত্তা গিয়ার আইফেরিতে আনেন, মানুষ অর্ডার করুক, আপনারা বাসায় দিয়ে যান।
রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের কারণ হলো জনতার শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু এমন অবস্থায় আমরা উপনীত হয়েছি যে শুধু গণতন্ত্র বললে গণতন্ত্র বোঝা যায় না, বুঝিয়ে বলতে হয় “ট্রু গণতন্ত্র”। অর্থাৎ, এখন বাংলাদেশে যে গণতন্ত্র তা ‘ট্রু গণতন্ত্র’ না হলেও ‘গণতন্ত্র’। কি অদ্ভুত! ক’টা রাজনৈতিক দলের সুবিধাভোগীদের কাছে সব শাসন ক্ষমতা আর এর নাম নাকি “গণতন্ত্র”? আমরা ১৬ কোটি জনতা মানুষের কাবাব হওয়া রোধ করতে পারি না। ১৬ কোটি মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায় নাকি হরতাল চায় সেটি কোনো বিবেচনার বিষয় নয়। বিচার-বিবেচনা আটকে গিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় আর গুলশানে বিরোধীদলীয় নেত্রীর কার্যালয়ের সীমানা প্রাচীরের মধ্যে। ভীষণ লজ্জা হয়, ভীষন অপমানবোধ জাগে, ভীষণ অসহায় লাগে। আমরাই তো ’৭১ এ মুক্তিযুদ্ধ করা জাতি। আজ আমরাই এত অসহায়, এত নিরুপায়? দু’দলে যে মুক্তিযোদ্ধারা আছেন তারা কি তবে আরো অসহায়? সত্যি, আজ বড় খারাপ সময়। আজ গণতন্ত্রের প্যান্ট খুলে গিয়েছে। নগ্ন গণতন্ত্র আজ লজ্জিত, বিব্রত, অপারগ। শেষ প্রশ্ন, গণতন্ত্রকে প্যান্ট পরাতে কত সময় লাগবে আমাদের?
ছবি কৃতজ্ঞতা: বাংলানিউজ২৪

Subscribe to:
Posts (Atom)