Showing posts with label Islam. Show all posts
Showing posts with label Islam. Show all posts

Tuesday, December 10, 2013

যে দোয়াগুলো আমাদের নিরাপদ রাখতে পারে (Morning and Evening Protective Dua)

tumblr_mx5vt3jcdI1rlhexfo1_500

১. بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মায়া'সমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউ'ল আ'লিম)

অর্থঃ আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আকাশ ও পৃথিবীর কোনকিছুই কোন অনিষ্ট সাধন করতে পারেনা ; তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞানসম্পন্ন।

হযরত উসমান (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেছেন, যে ব্যক্তি উপরের দোয়াটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে পড়বে দুনিয়া ও আখিরাতের কোন কিছুই তাঁর কোন ক্ষতি করতে পারবে না।

২. حَسْبِىَ اللَّهُ لآ إلَهَ إلّا هُوَ، عَلَيْهَ ثَوَكَّلتُ، وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ  (হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আ'লাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আ'যীম)

অর্থঃ  আমার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট যিনি ব্যতীত কোন উপাস্য নেই। আমি একমাত্র তাঁর উপরই ভরসা করলাম। আর তিনি আরশে আযিমের অধিকারী। (সুরা তাওবাহ ১২৯ নং আয়াত)

যে ব্যাক্তি প্রতি সকাল ও সন্ধ্যায় উপরের আয়াতটি সাতবার পড়বে দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। (আবু দাউদ)

৩. আবদুল্লাহ ইবনে খুবাইব (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় ও সকাল হয় তোমরা সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়বে, যা তোমাদের (বিপদাপদ ও ভয়ভীতি হতে মুক্তি লাভসহ) সবকিছুর জন্যই যথেষ্ট হবে।

Friday, November 8, 2013

প্রতিদিনের পাথেয় – ৬

রাসুলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

১. যা কিছু সন্দেহজনক তা বর্জন করে যা কিছু সম্পর্কে তুমি নিঃসংশয় তা গ্রহণ করো। সত্য বয়ে আনে প্রশান্তি আর মিথ্যা বপন করে সন্দেহের বীজ।

২. তুমি যে অবস্থাতেই থাকো না কেন আল্লাহ্‌ কে ভয় করতে থাকো, তোমার দ্বারা যদি কোন খারাপ কাজ হয়ে যায় তবে সাথে সাথে একটা ভালো কাজ করে তা মুছে দাও, আর মানুষের সাথে সদাচার কর।

tumblr_mvvh9i50dO1rhu2gao1_500

(এই হাদিসগুলো জনাব Abdul Malik Mujahid সংকলিত 200 Golden Hadiths from the Messenger of Allah (দারুস সালাম) সঙ্কলন থেকে অনূদিত (ইংরেজি থেকে বাংলা)। Abdul Malik Mujahid সাহেব হাদিসগুলো সর্বজনস্বীকৃত সহিহ হাদিস গ্রন্থসমূহ থেকে নিয়েছেন, যার সূত্র এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে। হাদিসগুলো যাতে সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে তিনি যেকোন ভাষায় তার এই সংকলনটিকে অনুবাদের অনুমতি দিয়ে এটিকে কপিরাইটের আওতামুক্ত রেখেছেন। আমার যৎসামান্য ইংরেজি এবং অগভীর ইসলামের জ্ঞান এই অনুবাদ কাজের জন্য একেবারেই উপযুক্ত নয়, তাই এই অনুবাদটিকে ভাবানুবাদ ধরে নেয়াই নিরাপদ এবং প্রতিষ্ঠিত যেকোন ইসলামী অনুশাসনের মোকাবিলায় বা সমর্থনে এই অনুবাদকে তথ্যসূত্র বা রেফেরেন্স হিসেবে ব্যবহার না করে বরং প্রতিটি অনুবাদের নিচে দেওয়া সূত্র অনুযায়ী মূল হাদিস গ্রন্থে অনুসন্ধান করাই বাঞ্ছনীয়।)

Thursday, November 7, 2013

প্রতিদিনের পাথেয় – ৫

১. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আসল শক্তিশালী তো সে নয় যে কুস্তিতে অপরকে পরাস্ত করে, আসল শক্তিশালী হল সে যে কিনা ক্রোধের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।" - সহিহ বুখারি, ৬১১৪

[caption id="attachment_779" align="aligncenter" width="850"]Sunnahs of Friday (Jumua) Sunnahs of Friday (Jumua)[/caption]

২. এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আমাকে নসিহত করুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ক্রোধ দমন কর। ঐ ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও কয়েকবার একই অনুরোধ করলেন এবং রাসুল প্রতিবারই তাকে উপদেশ দিলেন, 'তোমার ক্রোধ দমন কর'। - সহিহ বুখারি, ৬১১৬

(এই হাদিসগুলো জনাব Abdul Malik Mujahid সংকলিত 200 Golden Hadiths from the Messenger of Allah (দারুস সালাম) সঙ্কলন থেকে অনূদিত (ইংরেজি থেকে বাংলা)। Abdul Malik Mujahid সাহেব হাদিসগুলো সর্বজনস্বীকৃত সহিহ হাদিস গ্রন্থসমূহ থেকে নিয়েছেন, যার সূত্র এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে। হাদিসগুলো যাতে সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে তিনি যেকোন ভাষায় তার এই সংকলনটিকে অনুবাদের অনুমতি দিয়ে এটিকে কপিরাইটের আওতামুক্ত রেখেছেন। আমার যৎসামান্য ইংরেজি এবং অগভীর ইসলামের জ্ঞান এই অনুবাদ কাজের জন্য একেবারেই উপযুক্ত নয়, তাই এই অনুবাদটিকে ভাবানুবাদ ধরে নেয়াই নিরাপদ এবং প্রতিষ্ঠিত যেকোন ইসলামী অনুশাসনের মোকাবিলায় বা সমর্থনে এই অনুবাদকে তথ্যসূত্র বা রেফেরেন্স হিসেবে ব্যবহার না করে বরং প্রতিটি অনুবাদের নিচে দেওয়া সূত্র অনুযায়ী মূল হাদিস গ্রন্থে অনুসন্ধান করাই বাঞ্ছনীয়।)

Thursday, October 31, 2013

প্রতিদিনের পাথেয় – ৪

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

মুমিনের প্রতিটি পদক্ষেপই কি চমৎকার ! কেননা, তার যেকোন কাজের মাঝেই কল্যাণ নিহিত এবং এটা শুধু একজন মুমিনের জন্যই প্রযোজ্য। যখন তার জন্য ভালো কিছু হয় তখন সে (আল্লাহর কাছে) কৃতজ্ঞতা জানায়, যা তার জন্য কল্যাণ বয়ে আনে, আবার যখন সে কোন বিপদে পড়ে তখন সে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করে এবং সেটাও তার জন্য কল্যাণ বয়ে আনে।

tumblr_mocnwazyHL1s4shrvo1_500

(এই হাদিসগুলো জনাব Abdul Malik Mujahid সংকলিত 200 Golden Hadiths from the Messenger of Allah (দারুস সালাম) সঙ্কলন থেকে অনূদিত (ইংরেজি থেকে বাংলা)। Abdul Malik Mujahid সাহেব হাদিসগুলো সর্বজনস্বীকৃত সহিহ হাদিস গ্রন্থসমূহ থেকে নিয়েছেন, যার সূত্র এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে। হাদিসগুলো যাতে সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে তিনি যেকোন ভাষায় তার এই সংকলনটিকে অনুবাদের অনুমতি দিয়ে এটিকে কপিরাইটের আওতামুক্ত রেখেছেন। আমার যৎসামান্য ইংরেজি এবং অগভীর ইসলামের জ্ঞান এই অনুবাদ কাজের জন্য একেবারেই উপযুক্ত নয়, তাই এই অনুবাদটিকে ভাবানুবাদ ধরে নেয়াই নিরাপদ এবং প্রতিষ্ঠিত যেকোন ইসলামী অনুশাসনের মোকাবিলায় বা সমর্থনে এই অনুবাদকে তথ্যসূত্র বা রেফেরেন্স হিসেবে ব্যবহার না করে বরং প্রতিটি অনুবাদের নিচে দেওয়া সূত্র অনুযায়ী মূল হাদিস গ্রন্থে অনুসন্ধান করাই বাঞ্ছনীয়।)

Wednesday, October 30, 2013

প্রতিদিনের পাথেয় – ৩

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

১. তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ্‌ এবং শেষ দিনের উপর ঈমান এনেছে সে যেন হয় ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। -সহিহ বুখারি, ৬১৩৮

২. দুর্ভোগ বা দুর্যোগের প্রথম আঘাতের মোকাবিলায় ধৈর্যধারণ করাই প্রকৃত ধৈর্যের পরিচয়। -সহিহ বুখারি, ১২৮৩ [হাদিসে যে ঘটনার প্রেক্ষিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, তা আমাদের জীবনেও খুবই সাধারণ ঘটনা। আকস্মিক কোন দুর্ঘটনা বা প্রিয়জনকে হারানোর বেদনায় আমরা প্রথমেই আবেগাক্রান্ত হয়ে এমন কথা বা কাজ করি বা প্রতিক্রিয়া দেখাই যেটা ইসলামে পছন্দনীয় নয়, কিন্তু কিছু সময় পার হওয়ার পর আমরা বুঝতে পারি যে সব কিছুই হয় আল্লাহর তরফ থেকেই এবং তখন চেষ্টা করি আবেগ সংবরন করতে। আমাদের এরকম পরিস্থিতির কথা ভেবেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সতর্কবাণী উচ্চারণ করেছেন।]

patience

(এই হাদিসগুলো জনাব Abdul Malik Mujahid সংকলিত 200 Golden Hadiths from the Messenger of Allah (দারুস সালাম) সঙ্কলন থেকে অনূদিত (ইংরেজি থেকে বাংলা)। Abdul Malik Mujahid সাহেব হাদিসগুলো সর্বজনস্বীকৃত সহিহ হাদিস গ্রন্থসমূহ থেকে নিয়েছেন, যার সূত্র এখানে উল্লেখ করে দেওয়া হবে। হাদিসগুলো যাতে সব ভাষার জনগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে তিনি যেকোন ভাষায় তার এই সংকলনটিকে অনুবাদের অনুমতি দিয়ে এটিকে কপিরাইটের আওতামুক্ত রেখেছেন। আমার ভাসাভাসা ইংরেজি এবং ইসলামের জ্ঞান এই অনুবাদ কাজের জন্য একেবারেই উপযুক্ত নয়, তাই এই অনুবাদটিকে ভাবানুবাদ ধরে নেয়াই নিরাপদ এবং প্রতিষ্ঠিত যেকোন ইসলামী অনুশাসনের মোকাবিলায় বা সমর্থনে এই অনুবাদকে তথ্যসূত্র বা রেফেরেন্স হিসেবে ব্যবহার না করে বরং প্রতিটি অনুবাদের নিচে দেওয়া সূত্র অনুযায়ী মূল হাদিস গ্রন্থে অনুসন্ধান করাই বাঞ্ছনীয়।)

Tuesday, October 29, 2013

প্রতিদিনের পাথেয় – ২

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

১. হে মানবসকল, তোমরা আল্লাহর কাছে তওবা করতে থাকো (অর্থাৎ, তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা কর)। আমি তো দিনে ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকি। সহিহ মুসলিম, হাদিস ২৭০২

২. নিশ্চয়ই আল্লাহ্‌ বান্দার তওবা কবুল করতে থাকেন যতক্ষণ না তার প্রাণ ওষ্ঠাগত হয় (অর্থাৎ, ঠিক জান কবজ করার মুহূর্ত উপস্থিত হয়) ! সহিহ বুখারী, হাদিস ১

 tumblr_mrujjsro1q1s4shrvo1_500


(এই হাদিসগুলো জনাব Abdul Malik Mujahid সংকলিত 200 Golden Hadiths from the Messenger of Allah (দারুস সালাম) সঙ্কলন থেকে অনূদিত (ইংরেজি থেকে বাংলা)। Abdul Malik Mujahid সাহেব হাদিসগুলো সর্বজনস্বীকৃত সহিহ হাদিস গ্রন্থসমূহ থেকে নিয়েছেন, যার সূত্র এখানে উল্লেখ করে দেওয়া হবে। হাদিসগুলো যাতে সব ভাষার জনগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে তিনি যেকোন ভাষায় তার এই সংকলনটিকে অনুবাদের অনুমতি দিয়ে এটিকে কপিরাইটের আওতামুক্ত রেখেছেন। আমার ভাসাভাসা ইংরেজি এবং ইসলামের জ্ঞান এই অনুবাদ কাজের জন্য একেবারেই উপযুক্ত নয়, তাই এই অনুবাদটিকে ভাবানুবাদ ধরে নেয়াই নিরাপদ এবং প্রতিষ্ঠিত যেকোন ইসলামী অনুশাসনের মোকাবিলায় বা সমর্থনে এই অনুবাদকে তথ্যসূত্র বা রেফেরেন্স হিসেবে ব্যবহার না করে বরং প্রতিটি অনুবাদের নিচে দেওয়া সূত্র অনুযায়ী মূল হাদিস গ্রন্থে অনুসন্ধান করাই বাঞ্ছনীয়।)

Monday, October 28, 2013

প্রতিদিনের পাথেয় - ১

বিসমিল্লাহির রাহমানির রাহিম

(ভুমিকাঃ নিচের হাদিসগুলো জনাব Abdul Malik Mujahid সংকলিত 200 Golden Hadiths from the Messenger of Allah (দারুস সালাম) সঙ্কলন থেকে অনূদিত (ইংরেজি থেকে বাংলা)। Abdul Malik Mujahid সাহেব হাদিসগুলো সর্বজনস্বীকৃত সহিহ হাদিস গ্রন্থসমূহ থেকে নিয়েছেন, যার সূত্র এখানে উল্লেখ করে দেওয়া হবে। হাদিসগুলো যাতে সব ভাষার জনগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে তিনি যেকোন ভাষায় তার এই সংকলনটিকে অনুবাদের অনুমতি দিয়ে এটিকে কপিরাইটের আওতামুক্ত রেখেছেন। আমার ভাসাভাসা ইংরেজি এবং ইসলামের জ্ঞান এই অনুবাদ কাজের জন্য একেবারেই উপযুক্ত নয়, তাই এই অনুবাদটিকে ভাবানুবাদ ধরে নেয়াই নিরাপদ এবং প্রতিষ্ঠিত যেকোন ইসলামী অনুশাসনের মোকাবিলায় বা সমর্থনে এই অনুবাদকে তথ্যসূত্র বা রেফেরেন্স হিসেবে ব্যবহার না করে বরং প্রতিটি অনুবাদের নিচে দেওয়া সূত্র অনুযায়ী মূল হাদিস গ্রন্থে অনুসন্ধান করাই বাঞ্ছনীয়।)

১. যেকোন কাজেরই মূল বিবেচ্য হল তার উদ্দেশ্য (নিয়ত) এবং ফলাফল হিসেবে প্রত্যেকে তাই পাবে যে উদ্দেশ্যে সে কাজটি করেছে। - সহিহ আল-বুখারী, নং-১

২. নিশ্চয়ই আল্লাহ্‌ তোমার বাহ্যিক আকৃতি বা ধন-সম্পদকে নয় বরং তোমার অন্তরে যা রয়েছে এবং যা তুমি করো তাকেই বিবেচনা করেন।  সহিহ মুসলিম, নং-২৫৬৪

 

Sunday, October 6, 2013

যিলহজ মাসের প্রথম দশদিনের ফযিলত

Labbaik


আরবি বছরের যিলহজ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফযিলতময় একটি মাস, বিশেষ করে এর প্রথম দশদিন । এই মাসের প্রথম দশদিন আমাদের জন্য পরকালের পাথেয় সঞ্চয়ের এক সুবর্ণ সময় । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

‘এমন কোনো দিন নেই যার আমল যিলহজ মাসের এই দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয়। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদও নয়? রাসূলুল্লাহ বললেন, আল্লাহর পথে জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান-মাল নিয়ে আল্লাহর পথে যুদ্ধে বের হল এবং এর কোনো কিছু নিয়েই ফেরত এলো না (তার কথা ভিন্ন)।’ [বুখারী : ৯৬৯; আবূ দাউদ : ২৪৪০; তিরমিযী : ৭৫৭]

যিলহজের এই দিনগুলোর মধ্যে রয়েছে আরাফার দিন (৯ যিলহজ) বা বড় হজের দিন। এটি ক্ষমা ও মাগফিরাতের দিন। জাহান্নাম থেকে মুক্তি ও নাজাতের দিন। যিলহজের এই দশকে যদি ফযীলতের আর কিছু না থাকত তবে এ দিবসটিই তার মর্যাদার জন্য যথেষ্ট হত।

কোরবানির দিনও যিলহজের এই দশদিনের অন্তর্ভুক্ত। কোন কোন আলেমের মতানুসারে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে কোরবানির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হলো কুরবানীর দিন অতপর স্থিরতার দিন’। (অর্থাৎ কুরবানীর পরবর্তী দিন। কারণ, যেদিন মানুষ কুরবানী ইত্যাদির দায়িত্ব পালন শেষ করে সুস্থির হয়।) [নাসায়ী : ১০৫১২; ইবন খুযাইমা, সহীহ : ২৮৬৬]

এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল ছাড়াও এই মাসের প্রথম দশদিন আরও কয়েকটি সহজ কিন্তু ফযিলতময় কিছু আমলের কথা আমরা বিভিন্ন রেওয়ায়েত থেকে জানতে পারি।

  • সিয়াম পালন করা : মুসলমানের জন্য উচিত হবে যিলহজ মাসের এই মুবারক দিনগুলোতে যত বেশি সম্ভব সিয়াম পালন করা। আবূ কাতাদা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,‘আরাফার দিনের সাওম আল্লাহ রাব্বুল আলামীন বিগত ও আগত বছরের গুনাহের কাফফারা হিসেবে গ্রহণ করে থাকেন।’ [মুসলিম : ১১৬৩]


যিলহজের ১ থেকে ৯ তারিখে যে কোনো দিন বা পূর্ণ নয় দিন সাওম পালন করা যেতে পারে। তিরমিযি শরিফে আছে এই মাসের প্রথম দশদিনের যেকোন দিনের সাওম পুরো বছরের সাওমের সমান এবং এই রাতগুলোর ইবাদত লায়লাতুল কদরের ইবাদতের সমান।

  • তাকবীর, তাহমীদ ও তাসবীহ পড়া : এসব দিনে তাকবীর (আল্লাহু আকবার), তাহমীদ (আলহামদু লিল্লাহ), তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাসবীহ (সুবহানাল্লাহ) পড়া সুন্নত। এ দিনগুলোয় যিকর-আযকারের বিশেষ গুরুত্ব রয়েছে, হাদীসে এসেছে, আবদুল্লাহ ইবন উমর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এ দশ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই। তাই তোমরা এ সময়ে তাহলীল (লা-ইলাহা ইল্লাল্লাহ), তাকবীর (আল্লাহু আকবার) ও তাহমীদ (আল-হামদুলিল্লাহ) বেশি বেশি করে পড়।’[বাইহাকী, শুআবুল ঈমান : ৩৪৭৪; মুসনাদ আবী আওয়ানা : ৩০২৪]


আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাকবির হলঃ আল্লাহু আকবার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ ।  যিলহজ মাসের সূচনা থেকে আইয়ামে তাশরীক শেষ না হওয়া পর্যন্ত এ তাকবীর পাঠ করা সকলের জন্য ব্যাপকভাবে মুস্তাহাব। তবে বিশেষভাবে আরাফা দিবসের ফজরের পর থেকে মিনার দিনগুলোর শেষ পর্যন্ত অর্থাৎ যেদিন মিনায় পাথর নিক্ষেপ শেষ করবে সেদিন আসর পর্যন্ত (৯ তারিখ ফজর সালাতের পর থেকে ১৩ তারিখ আসর সালাতের পর পর্যন্ত) প্রত্যেক সালাতের পর এ তাকবীর পাঠ করার জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে।

  • আল্লাহর কাছে এই মাসের একটি পছন্দনীয় আমল (মুস্তাহাব) হচ্ছে যিলহজের চাঁদ দেখার পর থেকে যারা কুরবানির নিয়ত করেছেন তাদের নখ বা চুলজাতীয় কিছু কাটা থেকে বিরত থাকা। [ইবনে মাযাহ]


এই দশদিনের পুরো ফযিলত অর্জন করার জন্য উপরের এই আমলগুলোর পাশাপাশি আমাদের নিয়মিত আমলগুলো যেমন, দোয়া, জিকর, সালাত সহ যাবতীয় ভালো কাজও আরও বেশি বেশি করা প্রয়োজন।

মহান আল্লাহ্‌ পাক আমাদেরকে প্রয়োজনীয় জ্ঞান, গ্রহণযোগ্য আমল  এবং উত্তম রিজিক দান করুন। আমিন।

সূত্রঃ লেখক আলী হাসান তৈয়বের যিলহজের প্রথম দশক : ফযীলত ও আমল